কক্সবাজারের ঈদগাঁও উপজেলার মধ্যম ভোমরিয়া ঘোনা নিবাসী এবং কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য অ্যাডভোকেট ছৈয়দ হোছন এর মাতা গোন নাহার বেগম গতকাল ২৭ ডিসেম্বর’২০২৬খ্রি: মঙ্গলবার রাত ১০.৩০ ঘটিকার কক্সবাজার সদর হাসপাতালে হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি...... রাজেউন)। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৬৫ বছর। এসময় তিনি ২ কন্যা ২ পুত্র, নাতি-নাতনীসহ অসংখ্য, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বুধবার বেলা ১১.০০ ঘটিকার সময় ঈদগাঁওর মধ্যম ভোমরিয়া ঘোনা কেন্দ্রীয় জামে মসজিদের মাঠ প্রাঙ্গনে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য অ্যাডভোকেট ছৈয়দ হোছন এর মাতা গোন নাহার বেগম’র মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি জনাব অ্যাডভোকেট ছৈয়দ আলম-১ ও সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার রুহের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। (মোহাম্মদ তাওহীদুল আনোয়ার) অ্যাডভোকেট সাধারণ সম্পাদক জেলা আইনজীবী সমিতি, কক্সবাজার।