ব্রিটিশ আমল থেকেই কক্সবাজার আইনজীবী সমিতির যাত্রা শুরু হলেও ১৯০১ সালে মাত্র ৪
জন সদস্য নিয়ে সমিতিবদ্ধ হয়। ১৯১৭ সনের ১লা মে থেকে কার্যকর হয়। ১৯৫৪ সালে কক্সবাজার মহকুমা গঠিত হওয়ার পর থেকে এবং পরবর্তীতে বৃহত্তর চট্টগ্রাম জেলার অধীনে থাকার পর, ১৯৮৪ সালে কক্সবাজার যখন পূর্ণাঙ্গ জেলা হিসেবে আত্মপ্রকাশ করে, তখন থেকে এই সমিতি জেলা আইনজীবী সমিতি হিসেবে কার্যক্রম পরিচালনা শুরু করে।
কক্সবাজার পূর্ণাঙ্গ জেলায় রূপান্তরিত হওয়ার পর এই সমিতি বিচারপ্রার্থীদের আইনি সহায়তা প্রদান ও আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে কক্সবাজার আইনজীবী সমিতির ৮০ জন মহিলা সদস্যসহ মোট ১১৫৭ জন সদস্য অত্র বারে আইন পেশায় নিয়োজিত আছেন। সমিতির ৩ টি নিজস্ব ভবনে চেম্বার ও দোকান রয়েছে।