কক্সবাজার শহরের বার্মিজ মার্কেট এলাকার নিবাসী এবং কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য জনাব অ্যাডভোকেট আবদুল জব্বার গতকাল ২৮/০১/২০২৬খ্রি: বুধবার রাত ৯.৩০ ঘটিকার সময় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি...... রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। আজ ২৯/০১/২০২৬খ্রি: বাদ যোহর কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। কক্সবাজার শহরের বার্মিজ মার্কেট এলাকার নিবাসী এবং কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য জনাব অ্যাডভোকেট আবদুল জব্বার গতকাল এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি জনাব অ্যাডভোকেট ছৈয়দ আলম-১ ও সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। (মোহাম্মদ তাওহীদুল আনোয়ার) অ্যাডভোকেট সাধারণ সম্পাদক জেলা আইনজীবী সমিতি, কক্সবাজার।